সারা দেশে ক্যাশ অন ডেলিভারি ⏳ স্টক সীমিত!

MiniGiggle থেকে প্রোডাক্ট কিনে হতাশ হতে হয়েছে এমনটা খুব কমই হয়। কিন্তু কেউই তো আর ভুলের ঊর্ধ্বে নয়,অনিচ্ছাকৃত আমাদেরও ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে MiniGiggle ও গ্রাহকের আস্থার সম্পর্ক যেন অটুট থাকে সেজন্য MiniGiggle-এ আছে ‘স্বচ্ছ ও সহজ রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি’। আমরা বিশ্বাস করি গ্রাহকের আস্থাই আমাদের অন্যতম অর্জন।

রিটার্ন এবং এক্সচেঞ্জ শর্তাবলী (Return & Exchange Conditions):-

সময়সীমা:

👉ডেলিভারি ম্যানের সামনে পণ্যটি খুলে দেখুন। পণ্য ঠিক থাকলে ডেলিভারি চার্জসহ মূল্য পরিশোধ করুন 💵
👉পণ্য এক্সচেঞ্জ অথবা রিটার্নযোগ্য হলে,ডেলিভারি ম্যানকে পণ্য ফেরত দিন অথবা ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন (পণ্যের ছবি সহ WhatsApp বা Facebook page-এ মেসেজ করুন)।
২৪ ঘন্টার পর  MiniGiggle কোনো এক্সচেঞ্জ অথবা রিটার্ন গ্রহণ করবে না। প্রোডাক্ট ফেরত পাবার পর  MiniGiggle  টিম যাচাই-বাছাই করে  ২-৩ কর্মদিবসের মধ্যে পূনরায় পাঠানোর ব্যবস্থা করবে। যেকোনো প্রয়োজনে  MiniGiggle পক্ষ থেকেই যোগাযোগ করা হবে।
মনে রাখবেন: পণ্যটি খোলার সময় সতর্ক থাকুন এবং ছবি সংরক্ষণ করুন যাতে কোনো সমস্যা সহজেই সমাধান করা যায়।

কখন রিটার্ন ও কখন এক্সচেঞ্জ? 

👉পণ্য ডিফেক্টিভ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় এসেছে অথবা ভুল পণ্য ডেলিভারি হয়েছে অথবা অর্ডারকৃত পণ্যের মডেল/কালার/সাইজ ভুল এসেছে অথবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হলে এক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে(পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং অরিজিনাল প্যাকেজসহ থাকতে হবে)।
👉পণ্য গ্রহণ করার পর পছন্দ না হওয়া,পণ্য ঠিক আছে-পণ্যতে কোনো ক্ষতি নেই,ডেলিভারির পর মত পরিবর্তন এক্ষেত্রে শর্ত অনুযায়ী এক্সচেঞ্জ করা সম্ভব।

চার্জ ও পেমেন্ট:

👉আমাদের ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে রিটার্ন  চার্জ আমরা বহন করব। এক্ষেত্রে গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না।
👉যদি কোনো কাস্টমার পণ্য এক্সচেঞ্জ করতে চান, তাহলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:
✅ নতুন পণ্যের ডেলিভারি চার্জ: ১৫০ টাকা
✅ এক্সচেঞ্জ চার্জ: ৫০ টাকা
➡️ মোট ২০০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে

❌ অগ্রিম টাকা পরিশোধ না করলে এক্সচেঞ্জ সম্ভব হবে না।

📞 হেল্পলাইন: 01339900818

Chartola Mor, College Road Rangpur Sadar Rangpur 5400