📜Terms & Conditions (ব্যবহারের শর্তাবলী) –
MiniGiggle–এ আপনাকে স্বাগতম। আমরা আপনার জন্য নিরাপদ,নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওয়েবসাইট www.minigiggle.com। এই ওয়েবসাইটে প্রবেশ করার এবং ক্রয় করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলি পড়েছেন,বুঝেছেন এবং মেনে নিয়েছেন বলে বিবেচিত হবে। অনুগ্রহ করে এগুলো মনোযোগ সহকারে পড়ুন…
✅পণ্যের অর্ডার ও কনফার্মেশন:
অর্ডার আমাদের ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করা হয়। অর্ডার দেওয়ার পর আমাদের প্রতিনিধি পণ্যের বাস্তব স্টক যাচাই করার পর আপনার মোবাইল নম্বরে ফোন/মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করা হবে।
স্টক অপ্রাপ্য,অনাকাঙ্ক্ষিত দামের ভুল বা পণ্যের কোনো ত্রুটি সন্দেহ হলে MiniGiggle একতরফাভাবে অর্ডার পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখে।
কাস্টমার কনফার্মেশন ছাড়া কোনো অর্ডার প্রসেস করা হয় না।
✅পণ্যের তথ্য ও বিবরণ:
MiniGiggle প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ যথার্থতার সাথে পণ্যের ছবি ও বিবরণ প্রদানে। ফটোগ্রাফি,আলোর পার্থক্য বা স্ক্রিন সেটিংসের কারণে পণ্যের রঙ কিছুটা ভিন্ন দেখাতে পারে—এটি কোনো ত্রুটি হিসেবে বিবেচিত হবে না।
আমরা যেকোনো সময় পণ্যের দাম,স্টক,বৈশিষ্ট্য বা উপলব্ধতা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি।
💰পেমেন্ট ও চার্জ:
আমাদের পণ্য ক্যাশ অন ডেলিভারি (COD)সুবিধা সহ সরবরাহ করা হয়।
কিছু ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হতে পারে,বিশেষ করে প্রিমিয়াম পণ্য অথবা কাস্টমাইজড অর্ডারের জন্য।(উক্ত পণ্যের পেমেন্ট পদ্ধতি ও সংশ্লিষ্ট সকল তথ্য আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত পণ্যের পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে)
ডেলিভারি চার্জ পণ্যের ধরন ও ঠিকানা অনুযায়ী ভিন্ন হতে পারে।
অর্ডার কনফার্মেশনের পূর্বে কোনো পেমেন্ট বাধ্যতামূলক নয়,যদি না স্পষ্টভাবে উল্লেখ থাকে।
📦পণ্য ডেলিভারি:
অর্ডার কনফার্মেশনের ২-৭ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয় (লোকেশন অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে)।
প্রাকৃতিক দুর্যোগ,হরতাল বা অনিবার্য কারণে ডেলিভারি বিলম্ব হলে আমরা দায়ী থাকব না।
🔄রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা:
বিস্তারিত রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা আমাদের “রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি” পেজে দেয়া আছে।
ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পেলে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট করলে ফ্রি রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
🔒ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা:
আপনি যে তথ্য আমাদের ওয়েবসাইটে প্রদান করেন তা আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং তৃতীয়পক্ষের সাথে শেয়ার করি না।
অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন সকল কার্যক্রমের দায় সম্পূর্ণভাবে ব্যবহারকারীর।
পাসওয়ার্ড তৈরি করলে তা গোপন রাখা বাধ্যতামূলক।
অন্যের ইমেইল/অ্যাকাউন্ট ব্যবহার, ভুয়া তথ্য প্রদান বা প্রতারণা—MiniGiggle সেবার অপব্যবহার হিসেবে গণ্য হবে এবং অ্যাকাউন্ট স্থগিতকরণসহ আইনগত ব্যবস্থা গ্রহণযোগ্য হতে পারে।
🚫অর্ডার বাতিল:
ভুয়া বা সন্দেহজনক অর্ডার আমাদের পক্ষ থেকে যেকোনো সময় বাতিল করার অধিকার সংরক্ষিত আছে।
কাস্টমারের অনুরোধে অর্ডার বাতিলের জন্য অবশ্যই অর্ডার কনফার্মেশনের আগেই জানাতে হবে।
⚖️আইনগত বিষয়:
এই ওয়েবসাইট ও এর সব কার্যক্রম বাংলাদেশ সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।
যেকোনো বিরোধ বা মতবিরোধ বাংলাদেশের সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভুক্ত হবে।
📞যেকোনো প্রশ্ন,সহায়তা বা অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন—
ফোন: 01339900818
সাপোর্ট সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা (শুক্রবার ছাড়া)
MiniGiggle–কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।
MiniGiggle হউক আপনার অনলাইন শপিং এর বিশ্বস্ত গন্তব্য!